চেকের মেয়াদ চলে গেলে করণীয়ঃ
আইনের অনুযায়ী চেক ইস্যু করার তারিখ থেকে ৬ মাসের মধ্যে নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হয় কিন্তু ঐ মেয়াদ উওীর্ণ হয়ে গেলে ব্যাংক ঐ চেক ডিজঅনার করতে আইনত বাধ্য নয়।চেক দেওয়ার তারিখ থেকে ৬ মাস অতিবাহিত হয়ে গেলে ঐ চেক ব্যাংকে উপস্থাপনের পর ডিস্অনার হলে তার দিয়ে ১৩৮ ধারার মামলা দায়ের করা যায় না।
ফৌজদারি মামলা:ণ্ডবিধির ৪০৬ ধারায় বলা আছে, অপরাধজনিত বিশ্বাসভঙ্গের অভিযোগে দোষী হলে দায়ী ব্যক্তিকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। বিশ্বাসভঙ্গের অপরাধ একটি জামিন অযোগ্য অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় শাস্তি সর্বোচ্চ ৭ বছর এবং পাশাপাশি অর্থদণ্ডেরও বিধান আছে।
দন্ড-বিধির ৪০৬/৪২০ ধারায় মামলা করতে হলে ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবরি মাধ্যমে আরজি দাখিল করতে হবে। কোর্ট বাদীর জবানবন্দি গ্রহণ ও কাগজপত্র যাচাই করে মামলাটি গ্রহণ করে সমন কিংবা ওয়ারেন্ট দিতে পারে আবার তদন্তের জন্য কোন সংস্থাকে নির্দেশও দিতে পারে। আবার থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশও দিতে পারে।