বিনা খরচে আইনিসেবা নিতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে লিগ্যাল এইড অফিসে।
কোনো মুক্তিযোদ্ধা, যিনি আয় করতে অক্ষম অথবা আংশিকভাবে অক্ষম অথবা চাকুরীহীন অথবা যার বার্ষিক আয় ৬০০০ টাকার বেশী নয়; বৃদ্ধ ভাতা গ্রহনকারী কোনো ব্যক্তি; ভিজিডি কার্ডের সুবিধা ভোগকারী কোনো মাতা; অবৈধ পাচারের শিকার কোনো নারী অথবা শিশু; এসিড নিক্ষেপের শিকার কোনো নারী অথবা শিশু; আদর্শ গ্রাম কর্মসূচীর অধীনে বরাদ্দকৃত বাড়ী বা জমির মালিক এমন ব্যক্তি; দরিদ্র বিধবা, স্বামী পরিত্যাক্তা দরিদ্র নারী; আয় করতে অক্ষম কোনো প্রতিবন্ধী ব্যক্তি; আর্থিক অসচ্ছলতার প্রেক্ষিতে নিজের অধিকার রক্ষা এবং চিহ্নিত করতে অক্ষম ব্যক্তি; নিবৃত্তিমূলক আটক আইনে গ্রেফতারকৃত ব্যক্তি, যিনি আর্থিক অসচ্ছলতার কারণে নিজের অধিকার রক্ষায় অক্ষম; আদালত কর্তৃক বিবেচিত আর্থিকভাবে অক্ষম বা দরিদ্র ব্যক্তি; জেল কর্তৃপক্ষ কর্তৃক বিবেচিত অথবা সুপারিশকৃত আর্থিকভাবে অক্ষম বা দরিদ্র ব্যক্তি; আর্থিকভাবে অক্ষম বা এমন দরিদ্র ব্যক্তি যিনি কোনো সংস্থা কর্তৃক সময়ে সময়ে আইনি সহায়তার আওতাধীন বলে বিবেচিত হন তারা লিগ্যাল এইড থেকে বিনা খরচে আইনি সেবা পাবেন।
কিভাবে আবেদন করবেনঃ
বাংলাদেশ সুপ্রিমকোট সহ দেশের প্রতিটি জেলা জজ কোর্টে রয়েছে লিগ্যাল এইড এর অফিস,আপনি সেখানে যেয়ে তাদেরকে বিস্তারিত বললে তারা আপনার আর্থিক অবস্থা দেখে বিনা খরচে আইনগত সেবা প্রদান করবেন।

No comments:
Post a Comment